Summit’s Statement on Any Allegation of Money Laundering or Illegal Activities
We note that no summons has been received by our Chairman, directors, or shareholders, from ACC as mentioned in media and we categorically deny any allegation of money laundering or illegal activity.
The transaction referenced involved the International Finance Corporation (IFC) and its investment partners, who in 2016 invested in Summit’s power and energy business by acquiring shares through a Singapore-based entity, in full compliance with Bangladesh Bank Guidelines on foreign exchange transactions. (Please see IFC disclosure in this regard on their website
https://disclosures.ifc.org/project-detail/SII/37593/summit-mezzanine).
All funds were remitted into Bangladesh, certified by BRAC Bank, reported to Bangladesh Bank, and used solely for projects benefiting the country.
Summit Group has at all times acted in full compliance with the law and maintains the highest standards of governance and accountability.
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, গণমাধ্যমে যে দুর্নীতি দমন কমিশন (দুদক/ACC)-এর তলবের কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে আমাদের চেয়ারম্যান, পরিচালক কিংবা শেয়ারহোল্ডারদের কাছে এখন পর্যন্ত কোনো তলব নোটিশ পৌঁছায়নি। আমরা মানি লন্ডারিং বা কোনো অবৈধ কার্যক্রমের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি।
সংবাদে যেসকল লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে, সেটি ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) এবং তাদের বিনিয়োগকারী অংশীদারদের সঙ্গে সংশ্লিষ্ট। তারা ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশিকা সম্পূর্ণভাবে অনুসরণ করে, সিঙ্গাপুর-ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামিট গ্রুপের বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেয়ার অধিগ্রহণের মাধ্যমে বিনিয়োগ করেছিল। এ বিষয়ে IFC-এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যও দেখা যেতে পারে:
https://disclosures.ifc.org/project-detail/SII/37593/summit-mezzanine
উক্ত বিনিয়োগের সব অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে, যা ব্র্যাক ব্যাংক কর্তৃক প্রত্যয়নিত, বাংলাদেশ ব্যাংকে যথাযথভাবে রিপোর্ট করা হয়েছে এবং সম্পূর্ণভাবে দেশের উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করা হয়েছে।
সামিট গ্রুপ সবসময়ই আইন মেনে কার্যক্রম পরিচালনা করেছে এবং সর্বোচ্চ মানের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
Media Coverage
English
The Financial Express, 27 January 2026
Daily Sun, 30 January 2026
Daily Sun (ePaper), 30 January 2026
Just Energy News24, 27 January, 2026
bdnews24.com, 26 January 2026
Bangla
The Daily Ittefaq (ePaper), 02 February 2026
bdnews24 (Bangla), 26 January 2026
Jagonews24.com, 26 January 2026
Sangbad, 27 January 2026